আওয়ামী লীগ কখনো জনগণকে ছেড়ে যায়নি : খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে

2023-01-07T12:55:15+00:00
2023-01-07T12:55:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ কখনো জনগণকে ছেড়ে যায়নি : খালিদ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৪৬)
X

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। আর সব থেকে বড় আশীর্বাদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী গতকাল দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভালো আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তার মতো সমন্বিতভাবে কাজ কোনো সরকার আগে করেনি। প্রতিমন্ত্রী আরও বলেন, এবারে শীতের প্রবণতা বেশি হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুমাস আগেই শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। 

তিনি বলেন, আমরা নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছি। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের ব্যবস্থা করেছি। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়, সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy