কাঁচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর

2023-01-07T14:00:00+00:00
2023-01-07T14:00:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারের উদ্দেশে
কাঁচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ২:০০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, তারেক রহমান দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এ গণজাগরণে সরকার এখন আতংকিত। তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মূলত ওয়ান ইলেভেনে সরকার ও শেখ হাসিনা দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় এ মিথ্যাচার।

সরকারের মন্ত্রী-এমপিরা কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা লুট করেছে তার সবকিছুই বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে সাবেক এ মন্ত্রী বলেন, তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বোরখা পরে রাস্তায় নামতে পারবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, কাঁচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন। তা না হলে কোথায় যাবেন সেটা নিয়ে ভবিষ্যতে দিশা খুঁজে পাবেন না। এছাড়াও বর্তমানে চাকরির ভয় দেখিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

বর্তমান সরকারকে পরাজিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আন্দোলন মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy