প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম আপডেট: ০৭.০১.২০২৩ ৩:৪৬ পিএম (ভিজিট : ১৮৬)

X
জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশে কেউ কখনও গরিব-অসহায় দুস্থদের পাশে দাঁড়ায়নি। গত ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছে।
এখনও অনেক উন্নয়নের কাজ চলমান আছে। বাকি কাজ সমাপ্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ।
শনিবার দুপুরে পটুয়াখালীতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এবং পটুয়াখালী শহরেরর সিটি সেন্টার অডিটরিয়ামে ৩২ জন সুবিধাভোগীর কাছে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তরকালে তিনি একথা বলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। তার ত্রাণ তহবিল থেকে অনেক মানুষকে অনুদান প্রদান করা হয়েছে। তিনি আপামর জনসাধারণের কথা চিন্তা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
বাবু/জেএম