শীতে উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করুন এই উপাদান

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

আমাদের বয়স যত বাড়ে ততই ত্বকে দাগ-ছোপের আশঙ্কা বাড়তে থাকে। শীতকালে নিয়মিত ত্বকের যত্ন নেয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে

2023-01-09T16:10:39+00:00
2023-01-09T16:10:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শীতে উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করুন এই উপাদান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ২৮১)
X


আমাদের বয়স যত বাড়ে ততই ত্বকে দাগ-ছোপের আশঙ্কা বাড়তে থাকে। শীতকালে নিয়মিত ত্বকের যত্ন নেয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে কিছু সহজ নিয়ম মানলে দাগ-ছোপ দূর করা যেতে পারে। বাড়ির কিছু ঘরোয়া উপাদান দাগ-ছোপে ম্যাজিকের মতো কাজ করতে পারে।

টমেটো: টমেটো ত্বক থেকে মেলানিন উৎপাদন কমাতে সহায়ক- এ কারণে পিগমেন্টেশন দূর করতে টমেটো ব্যবহার করা যেতে পারে। টমেটোর রস নিন এবং মুখে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে পারেন। ত্বকের ট্যানিং দূর করতেও টমেটো লাগানো যেতে পারে।

হলুদ: সূর্যের আলোর কারণে পিগমেন্টেশন হোক বা কালো দাগ এবং ট্যানড ত্বক, হলুদের ব্যবহার উপকারী। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণে সহায়ক। এ কারণে হলুদের ফেসপ্যাক তৈরি করে লাগাতে পারেন। বেসনের মধ্যে আধা চা চামচ হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে ১৫ মিনিট রেখে দিন।

আলু: একটি আলু নিতে হবে এবং এটি চিপে রস বের করে নিতে হবে। তুলার সাহায্যে মুখে আলুর রস লাগানো যেতে পারে। এই রস ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে পারেন। এছাড়া লেবুর রস ও আলুর রস মিশিয়েও মুখে লাগাতে পারেন। এটি পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করতে পারে।

অ্যালোভেরা জেল: ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। একটি বাটি নিয়ে তাতে ১ চামচ অ্যালোভেরা জেল নেয়া যেতে পারে। এর মধ্যে একটি ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে তা মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহারে ফ্রেরেকেলস হালকা হতে শুরু করবে।

জাফরান: দাগ এবং ট্যানিং দূর করতে মুখে জাফরান লাগাতে পারেন। এর জন্য একটি পাত্রে এক চামচ দুধ এবং ২ থেকে ৩টি জাফরান নিতে হবে। দুধে যখন জাফরানের রঙ দেখা দিতে শুরু করে, তখন এটি মুখে লাগাতে পারেন।

তথ্যসূত্র: নিউজ এইটিন

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy