প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম আপডেট: ১০.০১.২০২৩ ৪:২৫ পিএম (ভিজিট : ১৫৯)

X
বিশ্ব ইজমেতায় আসা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইজতেমার প্রথম পর্বে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আখেরি মোনাজাত ও দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব সেবা চালু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমার প্রথম পর্ব শুরুর পর থেকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব ট্রেন সেবা চালু থাকবে।
এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছবে।
এছাড়া ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছবে
বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।
-বাবু/এ.এস