আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। নতুন করে আরও দুই

2023-01-10T18:55:42+00:00
2023-01-10T18:55:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২০১)
X

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। নতুন করে আরও দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ইতোপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে (কোড নম্বর ৩৮০১৩) যোগদানের তারিখ থেকে পরবর্তী  দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তার চাকরির নিয়মিত মেয়াদ শেষ হয়। পরে চুক্তিভিত্তিক খুরশীদ আলমের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদও শেষ হয় ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy