বন্ধ নাক খোলার ঘরোয়া উপায়

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

বাতাসে দূষণের মাত্রা বেড়ে গেলে শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আধিক্যও বেড়ে যেতে থাকে। যার ফলে কাশি এবং ইনফ্লুয়েঞ্জা

2023-01-11T10:04:57+00:00
2023-01-11T10:04:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বন্ধ নাক খোলার ঘরোয়া উপায়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ১০:০৪ এএম   (ভিজিট : ৩৭৬)
X


বাতাসে দূষণের মাত্রা বেড়ে গেলে শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আধিক্যও বেড়ে যেতে থাকে। যার ফলে কাশি এবং ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগে আক্রান্ত হয় মানুষ। এছাড়া যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তাহলো, নাক বন্ধ হয়ে যাওয়া। কিন্তু অতিরিক্ত পরিমাণে নাকে ওষুধ দেওয়াও শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তাই ঘরে বসেই সারিয়ে ফেলুন এ সমস্যা।

নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। তবে বাড়িতে কিছু বিষয় মেনে চললে এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব।

ভাপ নেওয়া
গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেনথল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির ভাপ নিন। এমনভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায়। মুখ বাটির কাছে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট নিঃশ্বাস নিতে হবে। তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন।

উষ্ণ প্রবাহ
নাকের ওপর গরম কিছু রাখুন। একটি তোয়ালে গরম পানিতে ভেজাতে পারেন। তারপর পানি ঝরিয়ে তোয়ালেটি নাকের ওপর দিয়ে রাখুন। উষ্ণতা বন্ধ নাকের দ্রুত চিকিৎসা করবে।

ন্যাজাল স্প্রে
নাক বন্ধ হয়ে গেলে তা পরিষ্কারের অন্যতম উপায় হলো ন্যাজাল স্প্রে। বাজার থেকে কিনেও এই স্প্রে ব্যবহার করা যায়। আবার বাড়িতেও তৈরি করা যায় এটি। লবণ পানি নাক খোলা রাখতে সাহায্য করবে। তবে ভালো ফলাফল পেতে অবশ্যই কিছুক্ষণ পরপর ব্যবহার করতে হবে।

তরলজাতীয় খাবার
নাক বন্ধ হয়ে থাকলে নাক খুলতে দারুণ কাজ করে গরম পানি। গরম পানি, আদা দিয়ে পানি, গ্রিন টি শরীর হাইড্রেট রাখার পাশাপাশি নাক খোলা রাখতে সাহায্য করে। গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। চা, কফির গরম ভাপ মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন।

ঝাল জাতীয় খাবার
নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারী। এ ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে।

সূত্র: জিনিউজ

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy