গণঅবস্থানে অংশ নিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি

2023-01-11T11:00:07+00:00
2023-01-11T11:00:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণঅবস্থানে অংশ নিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ১১:০০ এএম   (ভিজিট : ১৫০)
X


নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা ১১টা থেকে এই গণ অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।

গণ অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর গণমছিল থেকে ১১ জানুয়ারি দেশের বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy