কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের কমিউনিস্ট পার্টির

2023-01-11T14:06:35+00:00
2023-01-11T14:06:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ২:০৬ পিএম   (ভিজিট : ১৬০)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল।

আজ (বুধবার) সকালে রাজধানীর সেতুভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, বাস রাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের।

পার্টি টু পার্টি ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।

তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানায় চীনের প্রতিনিধি দল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy