প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:২৬ পিএম (ভিজিট : ২৩৫)

X
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৩-এ সভাপতি পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক পদে ডেইলি অবজারভার জ্যেষ্ঠ প্রতিবেদক মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন। মির্জা মেহেদী তমাল কার্যনির্বাহী কমিটি-২০২২-এর সভাপতি ছিলেন। আর সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকাল নিজস্ব প্রতিবেদক বকুল আহমেদ নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ১৫ পদের মধ্যে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্র্যাবের মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৭৩ জন ভোটে অংশ নেন।
নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে বলেন, ‘আমি গত কমিটিরও সভাপতি ছিলাম। সব সময় ক্র্যাবের সদস্যদের জন্য উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আমি ক্র্যাবের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘আমরা সুসংগঠিত থাকব। ক্র্যাবের সদস্যদের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট কার্যাদি পরিচালনার জন্য আমরা পদক্ষের গ্রহণ করব।’
বাবু/জেএম