প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:৫৫ পিএম (ভিজিট : ১৭৭)

X
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। থানাগুলো হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল, যাত্রাবাড়ী, শ্যামপুর, কোতোয়ালী, মতিঝিল ও বংশাল।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।
আদেশে মোট ১১ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বাবু/এসআর