কর কমিশনারের সাত পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আয়কর বিভাগের সাত কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১১ জানুয়ারি) এনবিআরের প্রথম সচিব

2023-01-11T20:25:29+00:00
2023-01-11T20:25:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কর কমিশনারের সাত পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

আয়কর বিভাগের সাত কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১১ জানুয়ারি) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) মো. শাহিদুজ্জামানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, কর অঞ্চল-১ এর কমিশনার মঞ্জুমান আরা বেগমকে কর আপিল অঞ্চল-১ এ, কর অঞ্চল-২ এর কমিশনার রাসেল চাকমাকে কর আপিল অঞ্চল-২, কর কমিশনার আহসান হাবিবকে পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক এবং কর কমিশনার মোহাম্মদ আবুল কালামকে কর অঞ্চল-১২ এ  নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল পৃথক এক আদেশে চট্টগ্রাম-১ এর কর কমিশনার মো. ইকবাল বাহারকে ঢাকার বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার, বরিশাল কর অঞ্চলের কমিশনার কাজী লতিফুর রহমানকে চট্টগ্রাম-১ এবং এনবিআরের প্রথম সচিব মো. সারোয়ার হোসেন চৌধুরীকে বরিশাল কর অঞ্চলের কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

এছাড়া পৃথক এক আদেশে আজ ৮১ কর পরিদর্শককে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও রংপুরের বিভিন্ন কর অঞ্চলে বদলি করা হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর এক আদেশে আয়কর বিভাগের পাঁচ কর কমিশনার পদে রদবদল ও ৮ অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসাবে বদলি করা হয়েছিল।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy