মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মনোয়ার হোসেনকে মিয়ানমা‌রের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তি‌নি বর্তমান

2023-01-12T12:21:50+00:00
2023-01-12T12:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৮৮)
X


জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মনোয়ার হোসেনকে মিয়ানমা‌রের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তি‌নি বর্তমান রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হ‌বেন।

বৃহস্প‌তিবার (১২ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক ম‌নোয়ার হো‌সেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। তি‌নি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের‌ দায়িত্ব পাল‌নের পাশাপা‌শি ওয়া‌শিংটন ডি‌সি এবং সিঙ্গাপু‌রের বাংলা‌দেশ মিশ‌নে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

রাজশাহীর বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য নীতি, পরিকল্পনা এবং অর্থায়নে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ কমিউনিকেশনে পিএইচডি করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy