বিএনপির ঐক্য অর্থহীন ও জগাখিচুড়ি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ের সভাকক্ষে

2023-01-12T13:15:02+00:00
2023-01-12T13:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির ঐক্য অর্থহীন ও জগাখিচুড়ি: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ১:১৫ পিএম   (ভিজিট : ১৮০)
X


বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতকে নিষিদ্ধ আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না। এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল বিএনপির কর্মসূচি দেখলাম জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy