দালালের খপ্পরে দুদক টিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ যাচাইয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ছদ্মবেশে গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট

2023-01-12T17:38:22+00:00
2023-01-12T17:38:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাসপোর্ট অফিসে অভিযান
দালালের খপ্পরে দুদক টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ যাচাইয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ছদ্মবেশে গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। অভিযানকালে পাসপোর্ট অফিসে চরম অব্যবস্থাপনার সত্যতা পান দুদক কর্মকর্তারা। এমনকি রক্ষা মেলেনি দালালদের খপ্পর থেকেও।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক জেসমিন আক্তার এবং সহকারী পরিচালক মো. শাওন হোসেইন অনিকের সমন্বয়ে গঠিত টিম অভিযান চালায়। 

অভিযানের বিষয়ে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, আগারগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের দুই সদস্যদের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে টিম পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

দুদকের অপর একটি সূত্রে জানা গেছে, দুদক টিম পাসপোর্ট অফিসে প্রবেশকালে প্রধান ফটকেই বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কথা বলে এগিয়ে আসে। তাদের সঙ্গে কথা বলে ওই অফিসের কিছু কর্মচারী এ অনিয়মের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত পাওয়া যায়। অফিসের অভ্যন্তরে কয়েকজন সেবা প্রার্থী দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগ করেন এবং সরেজমিনে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

সর্বশেষ হয়রানি দূরীকরণ ও গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম পরিচালক বরাবর বেশ কিছু সুপারিশ প্রদান করে। অভিযানের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই কমিশন বরাবর দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy