১৬ জানুয়ারি আমরা রাস্তায় থাকব : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা শহরে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬

2023-01-12T18:45:01+00:00
2023-01-12T18:45:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৬ জানুয়ারি আমরা রাস্তায় থাকব : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা শহরে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে। আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, জেল থেকে বেরিয়ে বিএনপির নেতারা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামিনে মুক্তি পেয়েছেন। এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। আওয়ামী লীগ চায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে। জেল থেকে বের হয়ে বিএনপি নেতারা কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন। তারা নির্বাচনের কথা বলছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।

বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy