দুর্নীতি অস্বীকার সরকারের বড় ভুল : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্নীতির কথা অস্বীকার করা সরকারের বড় মাপের

2023-01-12T19:59:22+00:00
2023-01-12T19:59:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি অস্বীকার সরকারের বড় ভুল : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৯৬)
X

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্নীতির কথা অস্বীকার করা সরকারের বড় মাপের ভুল। মেগা প্রকল্পে বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয় নাই -সরকারের এই বক্তব্য দুর্নীতির আগুনে ঘৃতাহুতির নামান্তর এবং দারিদ্র দূরীকরণসহ সমতাভিত্তিক ‘নীতি ও ন্যায্যতার' সমাজ গঠনের অন্তরায়। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এই বিবৃতিতে আ স ম রব বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয়, কোটি কোটি কালো টাকার মালিক উৎপাদন এখন চন্দ্র সূর্যের মতো বাস্তব ও প্রকাশিত। উন্নয়ন প্রকল্পের আড়ালে রাজনৈতিক প্রভাবে অতি সহজেই রাষ্ট্রের সম্পদ ‘হরণ’ হয়ে যাচ্ছে। ফলে ব্যাংকসহ সকল আর্থিক খাত ঝুঁকিপ্রবণ, অনিশ্চিত ও বিপদসংকুল হয়ে পড়েছে। 

জেএসডি সভাপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ প্রহসনের নামান্তর। জিরো টলারেন্স বাস্তবায়নের ক্ষেত্রে যেখানে সর্বদা সকল উপায়ে দুর্নীতি দূরীকরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, গণতন্ত্র ও সুশাসন প্রয়োজন সেখানে সর্বগ্রাসী দুর্নীতিকে অস্বীকার বা উপেক্ষা করলে, ভয়াবহ দুর্নীতি আরও প্রণোদনা পাবে, দেশ চরম সংকটাপন্ন হয়ে পড়বে। 

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy