বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস সুরিয়া ও আইসিজিএস রাজভির নামে দুটি জাহাজ। শুক্রবার (১৩ জানুয়ারি)

2023-01-13T20:05:23+00:00
2023-01-13T20:05:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুভেচ্ছা সফর
বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস সুরিয়া ও আইসিজিএস রাজভির নামে দুটি জাহাজ। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ। বাংলাদেশ ভারত সমুদ্র সীমার শূন্য রেখা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং চট্টগ্রাম বহির্নোঙ্গর পর্যন্ত স্কর্ট প্রদান করে নিয়ে আসে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় ‘বিসিজিএস শ্যামল বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং স্কর্ট প্রদান করে চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে। এ সময় কোস্ট গার্ডের সুসজ্জিত বাদক দল কর্তৃক বাদ্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানানো হয়। 

ভারতীয় কোস্ট গার্ডের আসা জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাভিন্দ্র কুমার ও সিওএমডিওটি (জেজি) ভেনকাটেশার থাপ্লিয়াল অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, এ সফরে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সাগরে অবৈধ কর্মকাণ্ড বন্ধে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশ পর্যায়ক্রমে কোস্ট গার্ডের জাহাজসমূহ শুভেচ্ছা সফরে গমনাগমন করে আসছে। 

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আসা জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে পরিবেশ দূষণ রক্ষায় (ওয়াটার ও অয়েল) ভারতীয় কোস্টগার্ডে ভারতীয় কোস্ট গার্ড জাহাজদ্বয়ে ব্যবহৃত সরঞ্জামাদি ও কর্মপরিধির ওপর একটি বিশেষ ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে। 

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy