আওয়ামী লীগের যৌথসভা শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার মুলতবি সভা শুরু হয়েছে।আজ (শনিবার) দুপুর সোয়া

2023-01-14T12:35:21+00:00
2023-01-14T12:35:21+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের যৌথসভা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার মুলতবি সভা শুরু হয়েছে। 

আজ (শনিবার) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই যৌথ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

যৌথ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন। 

এর আগে গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেদিন দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এ যৌথ সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন যৌথসভা মুলতবি করা হয়। আজ সেই মুলতবি সভাটি অনুষ্ঠিত হচ্ছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy