আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এই বাংলাদেশে কোনো দল

2023-01-14T23:36:18+00:00
2023-01-14T23:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৩৬ পিএম   (ভিজিট : ২০৬)
X


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এই বাংলাদেশে কোনো দল নেই আওয়ামী লীগকে হারাতে পারে। দেশে যে উন্নয়ন হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বেচে নেবে। বিএনপির আমলে আমার কী পেয়েছি, আমরা দেখেছি ক্ষমতায় আসলেই খুন, রাহাজানি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা ও মানুষকে পুড়িয়ে মারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে এসব হয় না, মানুষ শান্তিতে থাকে।’

শনিবার রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘অগ্নি সন্ত্রাস আর গ্রেনেড হামলা করে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করে না। শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ আবার পিছিয়ে যাবে।’

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy