ঋণ-আর্থিক খাতের ঝুঁকি জানতে চায় আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে ঋণ দেয়ার ও আর্থিক খাতের

2023-01-15T15:49:25+00:00
2023-01-15T15:51:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঋণ-আর্থিক খাতের ঝুঁকি জানতে চায় আইএমএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম  আপডেট: ১৫.০১.২০২৩ ৩:৫১ পিএম  (ভিজিট : ২১৯)
X


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে ঋণ দেয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ ও আর্থিক খাতের ঝুঁকির বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটির প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

এ সময় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাদের সামনে সবকিছু তুলে ধরেছি।

এসময় তিনি বলেন, ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। ৩১ জানুয়ারি ঋণের চূড়ান্ত অনুমোদন হবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy