সুস্থ থাকতে নিশ্বাসের যে ব্যায়ামগুলো করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন নিচ্ছি আর দূষিত কার্বন ডাই-অক্সাইড বেড় করে দিচ্ছি। কাজেই সুস্থ

2023-01-15T15:53:25+00:00
2023-01-15T15:53:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সুস্থ থাকতে নিশ্বাসের যে ব্যায়ামগুলো করতে পারেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১৮০)
X

শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন নিচ্ছি আর দূষিত কার্বন ডাই-অক্সাইড বেড় করে দিচ্ছি। কাজেই সুস্থ থাকতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও জরুরি। হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গের সুস্থ কার্যকারিতা শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত।

শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে শরীরে অক্সিজেনের মাত্রা যথাযথ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম ভালো হয়। তাই নিয়মিত শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের অভ্যাস থাকাটা জরুরি।

একটি নিরিবিলি স্থানে আরাম করে সোজা হয়ে বসুন। কাঁধ ও ঘাড়ের পেশি সোজা করে ধীরে ধীরে নাক দিয়ে দীর্ঘ শ্বাস নিন। এবার ধীরে ধীরে মৃদু গতিতে ঠোট দিয়ে শ্বাস ছাড়ুন। এক মিনিট টানা এ অনুশীলনটি করতে হবে। এ অনুশীলনের ফলে শ্বাসক্রিয়ায় যথেস্ট আরাম পাবেন।

এবার সোজা হয়ে বসে তিন সেকেন্ড ধরে নাক দিয়ে যতটা সম্ভব গভীর শ্বাস নিন। সম্ভব হলে তিন সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তিন সেকেন্ড পর নাক কিংবা মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন। এক মিনিট টানা এ অনুশীলন করুন। এটি দিনে অন্তত দু’বার করতে পারেন।। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

বাবু/পিকু





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy