এম আর লিটন’র গুচ্ছকবিতা

এম আর লিটন

সাহিত্য

প্রশ্নতুমি যে হাতে হাত রাখসেখানে কতোটুকু বিশ্বাস আছেতুমি যে চোখে চোখ রাখসেখানে কতোটুকু অন্তর্দৃষ্টি আছেতুমি যে বুকে বুক

2023-01-15T18:17:50+00:00
2023-01-15T18:45:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এম আর লিটন’র গুচ্ছকবিতা
এম আর লিটন
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:১৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৩ ৬:৪৫ পিএম  (ভিজিট : ৪৬৫)
X

প্রশ্ন

তুমি যে হাতে হাত রাখ
সেখানে কতোটুকু বিশ্বাস আছে
তুমি যে চোখে চোখ রাখ
সেখানে কতোটুকু অন্তর্দৃষ্টি আছে

তুমি যে বুকে বুক রাখ
সেখানে কতোটুকু ভালোবাসা আছে

কতোটুকু সম্পর্ক হলে-
প্রেম হয়
কতোটুকু সম্পর্কে জড়ালে
মনের মানুষ হওয়া যায়

জীবনের সমীকরণ

মাঝে মাঝে আকাশের দিকে তাকাতে হয়
পায়ের নিচে মাটির দিকে তাকাতে হয়
কখনো ডানে-বামে তাকাতে হয় খোলা চোখে
আমরা শুধু সামনে তাকাই
ঘুরে দেখো- পিছনে আমাদের পীঠ রয়েছে

কখনো রোদ্দুরে আগুনে পুড়তে হয়
কখনো অঝোর বৃষ্টিতে ভিজতে হয়
কিছুটা সময় খালি পেয়ে হাঁটতে হয়
শুধু আলো ছায়ায় জীবন চলে না

জীবনের সমীকরণ সাদামাটা-সহজ নয়
দিনের পর দিন কখনো আবেগে চলে না
মাঝে মাঝে অঙ্ক করতে হয়
নিজের জন্য হলেও কখনো বাঁচতে হয়।

কিছুটা সময় হোক আনমনা

কিছুটা সময় হোক আনমনা, উদাসীন
কিছুটা সময় হোক উড়ন্ত পাখির মতো
কিছুটা সময় হোক ছন্দময় কবিতার
কিছুটা সময় হোক আড্ডা, গান, গল্প ভরা
কিছুটা সময় হোক রাগ, অভিমান, প্রেম

এ যান্ত্রিক সভ্যতা আর ভালো লাগে না
এ বদ্ধ জীবন আর ভালো লাগে না

ভালো লাগে নীল আকাশ
ভালো লাগে রাতের তারা
চাঁদের আলো
সবুজ অরণ্য
ফুল, পাখি
বৃষ্টি, ঝর্ণা

ভালো লাগে ভোরের সতেজ বাতাস
ভালো লাগে শিশির ভেজা সবুজ ঘাস
নদীর স্রোতের কলকল শব্দ
দূর দিগন্তে হারিয়ে যেতে
নতুন বইয়ের গন্ধ

ভালো লাগে প্রিয় মানুষের হাসি
ভালো লাগে তোমার পাশে বসতে
তোমার চোখে চোখ রাখতে
তোমার হাতে হাত রাখতে

এরকম কিছুটা সময় আসুক
তোমার-আমার জীবনে।

ফিরবো না আর

ফিরবো না
কখন ফিরবো না আর

জলোচ্ছ্বাসে বিধ্বস্ত নগর
এক সমুদ্র নোনাজল
তোমাকে দিয়ে গেলাম

কংক্রিটের দেয়ালে চাপা পড়া
স্বপ্ন ও বিশ্বাসের সজীব চারা
তোমাকে দিয়ে গেলাম

তোমার চাওয়া পাওয়া
সবকিছু পিষে দিয়ে
এক বুক ধমকা হতাশা
তোমাকে দিয়ে গেলাম

তোমার ক্যাম্পাস জুড়ে
যন্ত্রণার নীল রং এঁকে
নিঃসঙ্গ মহানগর
বিশাল আকাশ
নদী জল পাখি ঝর্ণা
তোমাকে দিয়ে গেলাম

ফিরবো না আর
কখন ফিরবো না

মাস্ক

নিউজ প্রিন্টের হেডলাইনে ছড়িয়ে পড়েছে মাস্ক
মাস্কের ভেতর থেকে বেড়িয়ে আসছে মুখোশ

পাউরুটি আর ডিম খেয়ে
আরামে
বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে বিশাল সমুদ্র

ভদ্রলোক

সবাই তাকে রহস্যময় নিষিদ্ধ নগরী বলে
তুমুল ঘামে স্তন বেয়ে ভিজে যাচ্ছে নাভি

বর্ষার জলে যৌবন পেয়েছে কিশোরী নদী
কাদা-জল ঘোলা করে সাঁতরায় রাজহাঁস

আবার কেউ সুযোগ না পেয়ে ভদ্রলোক

ভাদ্রমাস

যুবতী যখন ঘর থেকে বের হলো
ভাদ্রমাস

কুকুরগুলো বেপরোয়া চারপাশে
লালসা জিহবা বেয়ে অন্ধকার নামে
জলাতঙ্ক

সামনে বাঁকামোড় তারপর রাস্তা
কিছুদূর হাঁটলে ওভার ব্রিজ
এবং ল্যাম্পপোস্ট

ভাদ্রমাস
যুবতী মেয়ে ল্যাম্পপোস্টের আলোতে
সিঁড়ি খুঁজে

ওভার ব্রিজ পার হয়ে
মেয়েটি কী বাড়ি ফিরবে ?

পোষা বিড়াল

পোষা বিড়ালটা আমাদের
মাছভাজা খায় লুকিয়ে

নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে

ওরা বুঝে না
ইলিশ আমাদের জাতীয় মাছ






Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy