শ্রীমঙ্গলে ‘মাছের মেলা’

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

বিশাল বিশাল আকৃতির মাছ। বাজারজুড়ে বোয়াল, চিতল, আইড়, রুপচাদাঁ, বড় চিংড়ি, কালিয়ারা, রুই-কাতলা, মৃগেল, আর ইলিশ। হাওর-নদীর তরতাজা

2023-01-15T18:29:02+00:00
2023-01-15T18:29:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ‘মাছের মেলা’
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ৪৩৯)
X

বিশাল বিশাল আকৃতির মাছ। বাজারজুড়ে বোয়াল, চিতল, আইড়, রুপচাদাঁ, বড় চিংড়ি, কালিয়ারা, রুই-কাতলা, মৃগেল, আর ইলিশ। হাওর-নদীর তরতাজা মাছে পরিপূর্ণ পুরো বাজার। গত দু’দিন ধরে ক্রেতা, বিক্রেতাদের পদভারে মাছ বাজার ছিল লোকে লোকারন্য। দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষ্যনীয়। শনিবার রাতে প্রচুর মানুষের সমাগম ঘটে এ মাছ বাজারে। মাছ বেচা-কেনার এ উৎসবের নাম ‘মাছের মেলা’। শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত এ মেলাটি প্রতি বছর ক্রেতা-বিক্রেতা, আয়োজনকারী ও দর্শনার্থীদের আনন্দ উৎসবের অন্যতম মাধ্যম হয়ে ওঠে।

অধ্যাপক অবিনাশ আচার্য বলেন, পৌষের শেষ দিন ও মাঘের প্রথম দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত হলো মাছের মেলা। আওয়ামী মৎস্যজীবি লীগের শ্রীমঙ্গল পৌর শাখার সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমদ জানান, বৃহওর সিলেটের কুশিয়ারা, সুরমা, হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের হাইল-হাওর, শেরপুর, হবিগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন হাওর-নদীর নানা জাতের ছোট-বড় মাছ নিয়ে এসে পসরা সাজিয়ে বসেন মৎস্য ব্যবসায়ীরা। তিনি জানান, এবার মাছের মেলায় প্রায় ৪ কোটি টাকার মাছ কেনা-বেচা হয়েছে। আয়োজকরা জানান, বাত ২টা পর্যন্ত বেচা-কেনা চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় ঢল নেমেছিল ক্রেতা-দর্শকের। উৎসবের আমেজে হয় মাছ কেনা-বেচা। এছাড়াও দর্শনার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশাল বিশাল মাছ দেখা ও সেলফোনে বিশাল বিশাল মাছের ছবি তুলতে ব্যস্ত সময় পার করেছেন। রাত ২ টা পর্যন্ত টানা সময় চলে এ মেলা। 

বাবু/জেএম
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy