উপ-নির্বাচন : সাত্তারের পক্ষে কাজ করলে বহিষ্কার : রুমিন ফারহনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ পরবর্তী বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করলে দল

2023-01-15T18:56:53+00:00
2023-01-15T18:56:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উপ-নির্বাচন : সাত্তারের পক্ষে কাজ করলে বহিষ্কার : রুমিন ফারহনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ পরবর্তী বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রোববার দুপুরে আশুগঞ্জ হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমণিতে উপজেলা বিএনপি আয়োজিত সেমিনারে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনজন আওয়ামী লীগের নেতার প্রার্থিতা প্রত্যাহার করিয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ। আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর কিছু নেই। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধীনেই হতে হবে। যেকোনো অবৈধ নির্বাচন আমরা জান মাল দিয়ে রক্ষা করবো।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy