খালি পেটে গ্রিন টি খাওয়ার অপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

গ্রিন টি খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা। সুস্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন অন্তত এক কাপ গ্রিন টি খাওয়ার

2023-01-16T13:00:45+00:00
2023-01-16T13:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালি পেটে গ্রিন টি খাওয়ার অপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১:০০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৩ ১:১২ পিএম  (ভিজিট : ২০৮)
X

গ্রিন টি খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা। সুস্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন অন্তত এক কাপ গ্রিন টি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরাও। এদিকে অনেকের অভ্যাস হলো সকালে খালি পেটে চা খাওয়া। বেশি উপকারিতা পাওয়ার আশায় তারা সাধারণ চায়ের পরিবর্তে গ্রিন টি খেয়ে থাকেন। এই যে খালি পেটে গ্রিন টি খাওয়ার অভ্যাস, এটি কি আসলেই ভালো? একদমই নয়! 

যদিও ওজন কমাতে চাইছেন এমন মানুষের জন্য গ্রিন টি উপকারী এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে কাজ করে, সেইসঙ্গে ভালো রাখে চুল ও ত্বক। কিন্তু খালি পেটে গ্রিন টি খেলে তার কিছুই মিলবে না। উপকারের বদলে মিলবে অপকার। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে গ্রিন টি খেলে কী ক্ষতি হয়-

পেট ব্যথা

আপনি যখন একেবারে খালি পেটে গ্রিন টি খাবেন তখন এতে থাকা ট্যানিন উপাদান আপনার পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে তুলবে। যে কারণে দেখা দেবে পেট ব্যথা। সেইসঙ্গে বাড়বে কোষ্ঠকাঠিন্য। পেটে সৃষ্ট অতিরিক্ত অ্যাসিডের কারণে দেখা দিতে পারে বমিভাব বা বমির মতো সমস্যাও।

আলসার বাড়িয়ে তোলে

যাদের আগে থেকেই পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে তাদের সকালে গ্রিন টি না পান করার পরামর্শ দেওয়া হয়। এর কারণ হলো, সকালে খালি পেটে গ্রিন টি খেলে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

আয়রন শোষণের ক্ষমতা কমে যায়

আমাদের সুস্থ থাকার জন্য শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছানো জরুরি। কিন্তু আপনি যদি খালে পেটে গ্রিন টি খান তবে তা আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের গ্রিন টি থেকে দূরে থাকাই ভালো।

রক্তচাপ বেড়ে যেতে পারে

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে খালি পেটে গ্রিন টি খাবেন না। কারণ খালি পেটে গ্রিন টি খেলে বেড়ে যেতে পারে রক্তচাপ। এই চায়ে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। যা অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। যে কারণে বেড়ে যায় হৃদস্পন্দন ও রক্তচাপ। এটি হৃদরোগে আক্রান্তদের জন্য ক্ষতিকর। 

সকালে গ্রিন টি খাওয়া যাবে?

সকালে গ্রিন টি খাওয়া যাবে তবে খালি পেটে নয়। খেতে হবে অন্য কোনো হালকা খাবারের সঙ্গে। হতে পারে তা মুড়ি, টোস্ট কিংবা বিস্কুট। কিন্তু কোনো খাবার না খেলে শুরুতেই যদি গ্রিন টি খান, তখন পড়তে হতে পারে সমস্যায়।

বাবু/পিকু





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy