নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে।দুপুর ২টায়

2023-01-16T14:54:51+00:00
2023-01-16T16:42:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ২:৫৪ পিএম  আপডেট: ১৬.০১.২০২৩ ৪:৪২ পিএম  (ভিজিট : ১৮৭)
X


যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে।

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

ইতোমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আবারও বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy