তফসিলি ব্যাংকগুলোর অনুদান

এম আর লিটন, ঢাকা

অর্থনীতি

দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি অর্থায়নে গৃহহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ তহবিলেতফসিলি ব্যাংকগুলো

2023-01-16T18:10:33+00:00
2023-01-16T18:23:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প
তফসিলি ব্যাংকগুলোর অনুদান
এম আর লিটন, ঢাকা
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:১০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৩ ৬:২৩ পিএম  (ভিজিট : ১৮০)
X

দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি অর্থায়নে গৃহহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ তহবিলে তফসিলি ব্যাংকগুলো অনুদান দিয়েছে। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএবি’র ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংকগুলোর পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংক
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এ গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

ইসলামী ব্যাংক 
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের লক্ষ্যে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

এক্সিম ব্যাংক
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ তহবিলে ৪ কোটি টাকা দিয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেক তুলে দেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

ইউনিয়ন ব্যাংক
অসহায় গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ প্রকল্পে ১ কোটি টাকা দিলো ইউনিয়ন ব্যাংক। প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন মানুষদের জমিসহ ঘর উপহার দেওয়ার প্রকল্প এবং দেশের অসহায় গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ প্রকল্পে ইউনিয়ণ ব্যাংক এ আর্থিক সহায়তা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম মোকাম্মেল হক চৌধুরী। 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এ ৪ কোটি টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। শেখ হাসিনার নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংক
প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পে এক কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আর্থিক অনুদানের পে-অডার হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহ এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। 






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy