গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের জন্য ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের অতিথিসহ দেশের প্রায় সব অঞ্চল থেকে

2023-01-16T22:27:55+00:00
2023-01-16T22:27:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের জন্য ট্রাফিক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১০:২৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের অতিথিসহ দেশের প্রায় সব অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমায় সমবেত হন। মুসল্লিদের ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে বিশ্ব ইজতেমা দুই পর্বে সম্পন্ন হচ্ছে।

আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যানবাহন পার্কিংয়ের জন্য নিম্নোক্ত স্থানসমূহ নির্ধারণ করেছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদি
১. খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

২. ইজতেমায় আসা মুসল্লিদের যানবাহন নিম্নবর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন-

ক. ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নম্বর সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নম্বর ও ১১ নম্বর ৫ নম্বর ব্রিজের ঢালে।

খ. সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজের ঢাল থেকে উলোদাহা মাঠ পর্যন্ত।

গ. খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।

ঘ. রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

ঙ. বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

চ. ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

৩. নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অন্যের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যেন বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত তথ্যাদি
৪. ডাইভারশন পয়েন্টসমূহ (শুধু আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে):

⇒ ধউর ব্রিজ
⇒ ১৮ নম্বর সেক্টর পঞ্চবটী ক্রসিং
⇒ পদ্মা ইউলুপ
⇒ ১২ নম্বর সেক্টর খালপাড়
⇒ মহাখালী ক্রসিং
⇒ হোটেল রেডিসন ব্লু ক্রসিং
⇒ প্রগতি সরণি (বিশ্বরোড)
⇒ কুড়াতলী ফ্লাইওভার লুপ-২
⇒ মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব
⇒ মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং
⇒ আশুলিয়া বাজার ক্রসিং

৫. ডাইভারশন চলাকালীন
আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ২১ জানুয়ারি দিনগত রাত ২টা থেকে আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

আশুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল র্যাডিসন গ্যাপে ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

আখেরি মোনাজাত অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাসমূহকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

আগামী ২২ জানুয়ারি উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, দুটি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য ভোর ৪টা থেকে মোতায়েন থাকবে।

ট্রাফিক ও পুলিশি সহায়তার জন্য কল করা যাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

গতকাল রোববার টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy