দাম বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধির কার‌ণে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার

2023-01-17T18:52:02+00:00
2023-01-17T18:52:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৬৫)
X

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধির কার‌ণে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে ৮৩ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ জানুয়া‌রি) বাংলা‌দেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন এ দাম বুধবার (১৮ জানুয়া‌রি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) গুলো প্রতিটির ৮৩ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এত দিন এ স্বর্ণ স্মারক মুদ্রা ৭৮ হাজার টাকায় বিক্রি হতো।

এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭  গ্রাম। এসব স্মারক রৌপ্যমুদ্রার দাম ৫ হাজার টাকা। 

বাবু/জেএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy