বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী : নাছিম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির ভেতরে অনেক ভয়ভীতি রয়েছে। নেতৃত্বে আসতে

2023-01-17T21:53:28+00:00
2023-01-17T21:57:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী : নাছিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৯:৫৩ পিএম  আপডেট: ১৭.০১.২০২৩ ৯:৫৭ পিএম  (ভিজিট : ১৭০)
X

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির ভেতরে অনেক ভয়ভীতি রয়েছে। নেতৃত্বে আসতে হলে সকলের মধ্যে ঐক্যের দরকার আছে। বিএনপির মধ্যে তা নেই। তারা সেই সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়েছে। যারা দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর দোরগোড়ায় দাঁড় করিয়েছিল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা নাকি এই রাষ্ট্রকে পরিচালনা করবে!

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় এক জনসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি ১০ দফা দিয়েছে, আবার ২৭ দফা দিয়েছে। এ রকম দফা দিয়ে দিয়ে চলছে। তাদের বিষয়গুলো জনগণ জানে। তারা কেমন প্রকৃতির লোক, তারা কেমন সন্ত্রাসী। 

তিনি আরও বলেন, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। জনগণের ওপর তাদের আস্থা নেই। এ কারণে তারা এখন নির্বাচনে যেতে ভয় পায়। বিএনপি আগে বলেছিল ১০ তারিখের মধ্যেই তারা খালেদা জিয়া ও তারেকের হাতে এই সোনার বাংলাদেশ তুলে দেবে। এখন আবার তারাই বলে তাদের সময়ের দরকার। তারা কী বলতে চায় দেশের মানুষের কাছে তা স্পষ্ট নয়।

নাছিম বলেন, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনতে সত্যিই খুব অবাক লাগে। তারা এ দেশের পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তারা যুদ্ধাপরাধীদের নিয়ে দল করে ক্ষমতায় এসে শাসনের নামে দুঃশাসন করেছে। 

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy