বিজিবির নতুন মহাপরিচালক হলেন নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রেষণে

2023-01-18T12:19:37+00:00
2023-01-18T12:19:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিজিবির নতুন মহাপরিচালক হলেন নাজমুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:১৯ পিএম   (ভিজিট : ৫২৫)
X

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। এর আগে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে প্রজ্ঞাপনে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।

একইসঙ্গে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে। এজন্য তার চাকরিও জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy