শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণগুলো জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

শ্রবণশক্তি কমতে শুরু করলে প্রথমেই বোঝা সম্ভব হয় না। কিন্তু একটা সময় যখন একেবারেই দুর্বল হয়ে যায় তখন

2023-01-18T12:30:47+00:00
2023-01-18T12:30:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণগুলো জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

শ্রবণশক্তি কমতে শুরু করলে প্রথমেই বোঝা সম্ভব হয় না। কিন্তু একটা সময় যখন একেবারেই দুর্বল হয়ে যায় তখন আর তেমন কিছু করার থাকে না। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই আমাদের শ্রবণশক্তি ক্ষীণ হতে শুরু করে। কিন্তু একদিনে তা হয় না। এজন্য ধরতে পারা সম্ভব হয় না।

একটু খেয়াল করলেই দেখবেন, কিছু সূক্ষ্ম লক্ষণ রয়েছে। সেগুলো ধরতে পারলে ভালো। কারণ প্রথমেই বুঝতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হয়। চিকিৎসায় দেরি হলে ধীরে ধীরে শ্রবণশক্তি তো কমে যাবেই সেইসঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা ইত্যাদি সমস্যাও বেড়ে যেতে পারে। জেনে নিন শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণগুলো-

অস্পষ্ট শোনা

শুরুটা হয় এভাবে, যাদের কণ্ঠস্বর তুলনামূলক ক্ষীণ তাদের কথা অস্পষ্ট শোনা। বেশিরভাগ ক্ষেত্রেই নারী ও শিশুর কণ্ঠ স্পষ্ট শুনতে পাওয়া যায় না। কারণ তাদের কণ্ঠস্বর পুরুষের তুলনায় কোমল। পাখির ডাক, মৃদু বাঁশির সুর এ ধরনের শব্দ যদি স্পষ্ট শুনতে না পান তবে সতর্ক হোন। সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এগুলো আপনার শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণ হতে পারে।

বেশি মানুষের মধ্যে কথা বলতে অসুবিধা

কোথাও অনেক মানুষের ভিড় থাকলে সেখানে অন্যদের কথা বুঝতে এবং তাদের সঙ্গে কথা বলতে সমস্যা হলে সতর্ক হোন। আপনার শ্রবণশক্তি কমে যাওয়ার অন্যতম লক্ষণ হতে পারে। উচ্চ শব্দও শুনতে তখন সমস্যা হতে পারে। মানুষের কথার চেয়ে কোলাহল বেশি কানে বাজতে পারে। এ ধরনের লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

কথা ঠিকভাবে ধরতে না পারা

কেউ একজন হয়তো আপনার সঙ্গে কথা বলছেন কিন্তু আপনি তার কথা ঠিকভাবে ধরতে পারছেন না। শুনতে পাচ্ছেন যে কিছু একটা বলছেন, কিন্তু কী বলছেন তার সবটা বুঝে উঠতে পারছেন না। এমনটা হলে বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমতে শুরু করেছে। যদি একই সময়ে একাধিক ব্যক্তির কথা শুনতে বেশি সমস্যা হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।

কানের ভেতরে কিছু আটকে আছে মনে হলে

কানের ভেতরে কিছু আটকে থাকার অনুভূতি হলে সতর্ক হোন। যদি মনে হয় কানের ভেতরে ময়লা কিছু আটকে আছে এবং চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কিছু যদি ধরা না পড়ে তবে বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমে যাচ্ছে।

বাবু/পিকু





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy