বিশ্বের সবচেয়ে দামি ভেড়া যেখানে

বুলেটিন ডেস্ক

ফিচার

ভেড়ার কথা মনে হলেই পশমের কথা মাথায় আসে। কারণ ভেড়া পালনের অন্যতম কারণ এর পশম। তবে জানলে অবাক

2023-01-18T12:47:24+00:00
2023-01-18T12:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বের সবচেয়ে দামি ভেড়া যেখানে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:৪৭ পিএম   (ভিজিট : ২৬১)
X

ভেড়ার কথা মনে হলেই পশমের কথা মাথায় আসে। কারণ ভেড়া পালনের অন্যতম কারণ এর পশম। তবে জানলে অবাক হবেন সেনেগালে এক বিশেষ ধরনের ভেড়ার মালিক হলে আপনি সেখানে রাজকীয় বনে যেতে পারবেন। কারণ এখানে ভেড়ার সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

শুনতে অবাক শোনালেও বাস্তবতা এটাই। ন্যাশনাল জিওগ্রাফিক এর এক প্রতিবেদনে এ নিয়ে বিষদ তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে ফটোগ্রাফার সিলভাইন চেরকাউই কোভিড-১৯ মহামারীর প্রথম দিকে সেনেগালের রাজধানী ডাকারে তার বাড়িতে যখন আটকে যান, তখনই প্রথম লাদুম ভেড়া সম্পর্কে জানতে পারেন। বিলবোর্ডে ভেড়াগুলোর ছবি, নিচে লেখা: "একটি গাড়ি কিনুন এবং আমরা আপনাকে একটি ভেড়া দেব!" 

কিন্তু এই বিজ্ঞাপনগুলোর ভেড়াগুলো বিশালাকার, দেখতেও রাজকীয়। সেনেগালে সাধারণত ছোট আকারের মেটে রঙের ভেড়া পাওয়া যায়, যেগুলোকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী ঈদুল ফিতরের উৎসবে কোরবানি করা হয়। 

কিন্তু চেরকাউই লাদুম ভেড়া অনেক দামী এবং রাজকীয়। পরবর্তীতে তিনি জানতে পারেন সত্তরের দশকে মৌরিতানিয়ান এবং মালিয়ান জাতের সংকরায়নের মাধ্যমে এই ভেড়ার উৎপত্তি হয়। দেখতে সুন্দর, লম্বা, বিশেষ ধরনের মুখের সঙ্গে বাঁকা শিংগুলোর জন্য লাদুম বেশ পরিচিত। প্রায় ৪ ফুট পর্যন্ত এই ভেড়া লম্বা হয়ে থাকে। এই বিশেষ ভেড়ার চাহিদা দিনদিন বেড়েই চলেছে। 

ধনী সেনেগালিজরা প্রায়ই এই ভেড়ার মালিক হওয়ার জন্য নিয়মিতভাবে ১০ হাজার মার্কিন ডলার খরচ করে, কখনো কখনো এর চেয়ে বেশিও করে ফেলে। তবে এখনো পর্যন্ত একটি ভেড়া রেকর্ড ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, টাকার হিসাবে যার মূল্য প্রায় আশি লাখ।

ভেড়াগুলোর দাম নির্ভর করে এর আকার, ওজন, শিংগুলোর আকার, দুইটি শিং কতটুকু সমান, মুখের বক্ররেখা এবং অণ্ডকোষের আকার অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে। সাধারণত পুরুষ ভেড়াগুলোকেই মাদি ভেড়ার চেয়ে বেশি মূল্যবান হিসেবে ধরা হয়, যদিও উভয় প্রাণীই প্রজননের জন্য প্রয়োজনীয়। 

দেশটিতে প্রতি বছর ভেড়া নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা সেনেগালিজ টেলিভিশনে প্রচারিত হয়। বিজয়ী ব্যক্তি ভেড়ার খাবার এবং নগদ পুরস্কার পান, একইসঙ্গে তাদের ভেড়াগুলোর দামও বেড়ে যায়, যদি তারা এটি পরবর্তীতে অন্য কোথাও বিক্রি করার সিদ্ধান্ত নেন। "সৌন্দর্যের মানদণ্ড শেষ প্রতিযোগিতায় বিজয়ী ভেড়ার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়।"

বাবু/পিকু





Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy