শিল্প খাতে ফের বাড়লো গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শিল্প খাতে আরেক দফা বাড়লো গ্যাসের দাম। প্রতি ইউনিট ১৬ থেকে বেড়ে ৩০ টাকা করা হয়েছে। আগামী মাস

2023-01-18T13:25:28+00:00
2023-01-18T13:55:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্প খাতে ফের বাড়লো গ্যাসের দাম
পূর্বের দাম বহাল আবাসিক সংযোগে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১:২৫ পিএম  আপডেট: ১৮.০১.২০২৩ ১:৫৫ পিএম  (ভিজিট : ১৯৬)
X

শিল্প খাতে আরেক দফা বাড়লো গ্যাসের দাম। প্রতি ইউনিট ১৬ থেকে বেড়ে ৩০ টাকা করা হয়েছে। আগামী মাস থেকে এ দাম কার্যকর করা হবে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‘সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে’ গ্যাসের দাম বাড়িয়েছে। নতুন এই দাম কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক, সিএনজিচালিত যানবাহন, সার ও চা শিল্পে ব্যবহারের জন্য গ্যাসের দাম বাড়ছে না। এবার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। 

নতুন দাম অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬ টাকা। গ্যাসের দাম বাড়ায় দাম বাড়ছে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র; ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, স্মল পাওয়ার প্লান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র; বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে; হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে।


বাবু/জেএম










Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy