বাড়ছে না বাসাবাড়ির চুলার গ্যাসের দাম

বুলেটিন ডেস্ক

জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর নির্বাহী আদেশে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ

2023-01-18T15:00:19+00:00
2023-01-18T15:37:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ছে না বাসাবাড়ির চুলার গ্যাসের দাম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৩:০০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৩ ৩:৩৭ পিএম  (ভিজিট : ১৯১)
X

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর নির্বাহী আদেশে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ মূল্য ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। 

তবে মূল্যবৃদ্ধি কেবল শিল্পখাতে করা হয়েছে। আবাসিকে গ্রাহকদের গ্যাসের মূল্য অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আবাসিক গ্রাহকদের এক চুলার ক্ষেত্রে আগের মতো ৯৯০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ১০৮০ টাকা বিল রাখা হয়েছে।

এর পাশাপাশি সিএনজিতেও প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দামও আগের মতো প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সা রাখা হয়েছে। সার-কারখানায় ব্যবহৃত গ্যাসের দামও আগের মতো ১৬ টাকা রাখা হয়েছে।

এ দফায় কেবল বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতের গ্যাসের দাম বাড়ানো হয়েছে। 

বুধবারের প্রজ্ঞাপনে বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। এছাড়া শিল্প খাতে গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

ক্যাপটিভ পাওয়ার (শিল্প-কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) খাতে গ্যাস প্রতি ঘনমিটারে দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy