ইভিএম এভেইলেবল হবে কিনা নিশ্চিত হতে পারছি না: সিইসি

বুলেটিন ডেস্ক

জাতীয়

ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি

2023-01-18T17:03:52+00:00
2023-01-18T17:03:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইভিএম এভেইলেবল হবে কিনা নিশ্চিত হতে পারছি না: সিইসি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X

ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আদৌ ইভিএম এভেইলেবল হবে কিনা, আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সেসব বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি।

বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। 

ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশন, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ইভিএম সম্পর্কেও উনারা একটা প্রশ্ন করেছিলেন যে ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কিনা। বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম এভেইলেবল হবে কি-না। আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হইনি। উনাদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল। আমার মনে হয় যেহেতু উনারা আসছেন উনারাই ভালো করে বলতে পারবেন।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy