গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নিন্দা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এক সপ্তাহের ব্যবধানে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয়

2023-01-18T18:34:37+00:00
2023-01-18T18:34:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নিন্দা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X


বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এক সপ্তাহের ব্যবধানে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে বলা হয়, আজ একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। যাদের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। এ জন্য তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে। অর্থনৈতিকভাবে দেউলিয়া এ অবৈধ সরকার আইএমএফের ঋণের শর্তের বেড়াজালে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তা দেশের শিল্প খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে এবং ভারতীয় ব্যবসায়ীদের একচ্ছত্র ব্যবসা করার সুবিধা দিতেই বিদ্যুতের মতো গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে।

১২ দলীয় জোটের নেতারা দেশের জনগণকে অবিলম্বে এ অবৈধ, অনির্বাচিত ও সেবাদাস সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এক দফা দাবি আদায়ে নেমে আসার আহ্বান জানান।

বিবৃতি-দাতারা হলেন,  জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগ চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে ওলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব আবুল কাশেম এবং বাংলাদেশের সাম্যবাদী দল কমরেড সাঈদ আহমেদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy