কারামুক্ত হলেন বিএনপির সালাম-এ্যানি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এক মাস ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ

2023-01-18T19:08:34+00:00
2023-01-18T19:08:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারামুক্ত হলেন বিএনপির সালাম-এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৭:০৮ পিএম   (ভিজিট : ১৬৩)
X


এক মাস ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মুক্তি পেয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে তাদের স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জনকে গ্রেফতার দেখানো হয়। এই সময়ের মাঝে একাধিকবার জামিন আবেদন করলেও জামিন হয়নি। অবশেষে আব্দুস সালাম ও এ্যানি মুক্ত হলেন।

একই ঘটনার জেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস গ্রেফতার হলেও তারা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy