সর্দি-জ্বরে আক্রান্ত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সর্দি-জ্বরে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও তিনি বুধবার (১৮ জানুয়ারি) সংসদে এম আব্দুল লতিফের মৌখিক প্রশ্নের দীর্ঘ ১৭

2023-01-18T19:25:24+00:00
2023-01-18T19:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্দি-জ্বরে আক্রান্ত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৬৪)
X

সর্দি-জ্বরে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও তিনি বুধবার (১৮ জানুয়ারি) সংসদে এম আব্দুল লতিফের মৌখিক প্রশ্নের দীর্ঘ ১৭ পৃষ্ঠার জবাব দিয়েছেন। 

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে উত্তর দিতে গিয়ে তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার অস্থির লাগছে’। এ সময় বসে উত্তর দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেন। একইসঙ্গে তিনি তার বক্তব্যের বাকি অংশ পঠিত বলে গণ্য করারও অনুরোধ করেন।

পরে আব্দুল লতিফ একটি সম্পূরক প্রশ্ন করলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তার সংক্ষিপ্ত জবাব দেন। এ সময় স্পিকার সংসদ নেতার উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বসেও বলতে পারেন। জবাবে প্রধানমন্ত্রী, এটা বলে শেষ করে দেব। ওই সময় তিনি ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হয়।

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy