এয়ার এ্যাস্ট্রা’র বহরে যোগ হলো তৃতীয় উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে পৌঁছেছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রার তৃতীয় উড়োজাহাজ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার

2023-01-19T00:07:02+00:00
2023-01-19T00:07:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এয়ার এ্যাস্ট্রা’র বহরে যোগ হলো তৃতীয় উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম   (ভিজিট : ১৬৯)
X

দেশে পৌঁছেছে  বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রার তৃতীয় উড়োজাহাজ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (এস২ এসটিএ) উড়োজাহাজ দেশে এসে পৌঁছায়।

রাত ৮টা ৩৫ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে এয়ারলাইনটির  সিইও ইমরান আসিফ স্বাগত জানান।

এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, মঙ্গলবার ফ্রান্সের টুল্যুজ থেকে রওনা হয়ে মিশরের কায়রো ও ওমানের মাস্কাট হয়ে দেশে পৌঁছেছে উড়োজাহাজটি। এর ফলে এয়ার এ্যাস্ট্রার বহরের ৩টি উড়োজাহাজ হয়েছে।

ইমরান আসিফ বলেন,  ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য উড়োজাহাজ।  আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করা যাবে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। এছাড়াও খুব শিগগিরই ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy