আরও বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত ক্রমেই বাড়ছে। উত্তরাঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহ দেশের মধ্যাঞ্চলসহ অন্যান্য

2023-01-19T00:21:36+00:00
2023-01-19T00:21:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও বাড়তে পারে শীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:২১ এএম   (ভিজিট : ১৬৮)
X

গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত ক্রমেই বাড়ছে। উত্তরাঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহ দেশের মধ্যাঞ্চলসহ অন্যান্য অঞ্চলেও ছড়াচ্ছে। শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতের তীব্রতা বেড়েছে ঢাকায়ও, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কয়েকদিন শীতের তীব্রতা থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy