কমতে পারে শীত

বুলেটিন ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)

2023-01-19T14:54:48+00:00
2023-01-19T14:54:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমতে পারে শীত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়-টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা অব্যাহত থাকতে পারে।

এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময় তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ শীত কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এছাড়া  শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫, তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮, সৈয়দপুর ৭ দশমিক ৮, ঈশ্বরদীতে ৭ দশমিক ৯, দিনাজপুর ও রাজারহাটে  ৮ দশমিক ০, নেত্রকোনায় ৮ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫, ডিমলায় ৮ দশমিক ৭ এবং তাড়াশে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে। 

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭, রাজশাহীতে ৯ দশমিক ০, রংপুরে ৯ দশমিক ৪, ময়মনসিংহে ৯ দশমিক ৪, সিলেটে ১০ দশমিক ৫, চট্টগ্রামে ১৪ দশমিক ৪, খুলনায় ১৩ দশমিক ৮ এবং বরিশালে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy