
শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় এদিন ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০০ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট।
ডিএসইতে সূচক বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। ফলে বুধবার দরপতনের পর আজ বৃহস্পতিবার ডিএসইতে সূচক বাড়ল। তবে সিএসইতে সূচক কমলো টানা দুই দিন।
বাবু/জেএম