
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে উল্লেখ করে চুন্নু বলেন, তাই নির্বাচনের মাঠে লাঙ্গল জনগণের সেই ভরসার প্রতীক। আর জাতীয় পার্টিও জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ।
চলমান উপনির্বাচনে পার্টির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের পক্ষে কাজ করার নির্দেশ দেন জাপা মহাসচিব।
বাবু/জেএম