কেনা হচ্ছে ২৭৪ কোটি টাকার তেল-ডাল

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন ডাল

2023-01-19T18:56:38+00:00
2023-01-19T18:56:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টিসিবির জন্য
কেনা হচ্ছে ২৭৪ কোটি টাকার তেল-ডাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। এই তেল ও ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।


তিনি বলেন, আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা। 


তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের ইটিসি অ্যাগ্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেডের (ঢাকায় স্থানীয় এজেন্ট এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড) এর কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ হাজার টাকায় এ ডাল কেনা হবে।


বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। শুন শিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় এ তেল কেনা হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪ দশমিক পাঁচ টাকা। বর্তমানে ১৮২ টাকায় কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। 


বাবু/জেএম 







Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy