১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা পাওয়া যাবে পাঁচ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’র উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ

2023-01-19T19:29:31+00:00
2023-01-19T20:03:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখার উদ্যোগ
১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা পাওয়া যাবে পাঁচ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৭:২৯ পিএম  আপডেট: ১৯.০১.২০২৩ ৮:০৩ পিএম  (ভিজিট : ১৪৪)
X

‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’র উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে।

আগামী ২২ জানুয়ারি (রোববার) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্য মুদ্রার কিনতে লাগবে পাঁচ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য

১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এছাড়া, স্মারক মুদ্রার পেছন ভাগে পদ্মা সেতু’র একটি ছবি এবং সেতুর উপরে ‘Padma Bridge- The Symbol of national pride’  এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy