সংস্কৃতিচর্চা দেশকে কখনো পথ হারাতে দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

এম আর লিটন, ঢাকা

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সংস্কৃতিচর্চা দেশকে কখনো পথ হারাতে দেয় না। আমি মনে করি উগ্রবাদ- জঙ্গিবাদের বিরুদ্ধে

2023-01-19T20:05:21+00:00
2023-01-19T20:16:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংস্কৃতিচর্চা দেশকে কখনো পথ হারাতে দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
এম আর লিটন, ঢাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৩ ৮:১৬ পিএম  (ভিজিট : ২২০)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সংস্কৃতিচর্চা দেশকে কখনো পথ হারাতে দেয় না। আমি মনে করি উগ্রবাদ- জঙ্গিবাদের বিরুদ্ধে নির্মূল কমিটির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আমরা ভবিষ্যতে এই সংগঠনের পাশে থাকব।’  

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড’-এর প্রথম জাতীয় সম্মেলনে আলোচনায় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের পর আমরা দেখেছি রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ছে। এরপর জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং নির্মূল কমিটির সহযোগিতায় রাজাকারদের বিচার কাজ সম্পন্ন করেছি। নির্মূল কমিটির জঙ্গিবাদ ও উগ্রবাদীদের বিরুদ্ধে যে লড়াই তাকে আমরা সাধুবাদ জানাই।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট-এর সাম্মানিক সভাপতি, নাট্যজন বীর মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি চলচ্চিত্রনির্মাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ,  ফরিদা পারভীন ফাউন্ডেশনের সভাপতি সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর।

এর আগে, সকাল ১০টায় নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের শিল্পীবৃন্দের জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নরওয়ের লোকসঙ্গীত গবেষক ও আলোকচিত্রশিল্পী ওয়েরা সেথের। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy