সরকার ১৪ বছরে ১৭ পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও

2023-01-19T20:52:22+00:00
2023-01-19T20:52:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকার ১৪ বছরে ১৭ পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী— শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনার ফলশ্রুতিতে সরকার ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এছাড়া সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোর এ নয় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

দেশে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ
অন্যদিকে, জাতীয় সংসদে সংসদ সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ (১৫ বছরের বেশি)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক ৪ শতাংশ (১৫ বছরের বেশি)।

বাবু/এসআর 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy