মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নাতাশা আর নেই

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক, চিকিৎসক এন কে নাতাশা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর

2023-01-20T11:43:17+00:00
2023-01-20T11:43:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নাতাশা আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ১১:৪৩ এএম   (ভিজিট : ২৫০)
X

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক, চিকিৎসক এন কে নাতাশা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

শুক্রবার (২০ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মাছরাঙা টেলিভিশন।

মাছরাঙা টেলিভিশনের বার্তাকক্ষ জানায়, এন কে নাতাশার মৃত্যুতে শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। আজ বাদ জুমআ মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজা হবে।

টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক  হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি। 

 বাবু/এসআর





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy